1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দুই শিক্ষার্থীকে কুমিল্লা পুলিশ সুপারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান!”! কুমিল্লার চানপুর বউবাজারে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৬৫ বছরের পর সবচেয়ে বড় সম্পদ সুস্বাস্থ্য ও নিরাপত্তা অর্থের প্রয়োজন আছে, তবে শান্তি ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকাই জীবনের বড় প্রাপ্তি মূল ভাবনা: এমডি নাসির ডিবিসি নিউজের চেয়ারম্যান, প্রখ‍্যাত সাংবাদিক নেতা এবং দি ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ও রিপোর্টার রাজিব ঘোষকে ডিবিসি কার্যালয় থেকে পুলিশ কর্তৃক তুলে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল সাংবাদিক রবিউল হোসেন রাজু হেনস্তার প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন ও বিক্ষোভ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাসভবন সংরক্ষণের দাবিতে এনসিপির স্মারকলিপি কুমিল্লায় ‘লোক দেখানো’ সমবায় মেলা, উদ্বোধনের পাঁচ মিনিটেই মেলা শেষ! কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, সমাবেশ শেষে এমপির গাড়িবহরে হামলা-ভাঙচুর কুমিল্লার বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার!!

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাসভবন সংরক্ষণের দাবিতে এনসিপির স্মারকলিপি

  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাসভবন সংরক্ষণের দাবিতে এনসিপির স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক।।

ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাসভবন সংরক্ষণ, কথিত অবৈধ খতিয়ান বাতিল এবং বাসভবন বিক্রির উদ্যোগ বন্ধের দাবিতে কুমিল্লায় স্মারকলিপি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।এনসিপি কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিটি জেলা প্রশাসকের মাধ্যমে হস্তান্তর করা হয়। স্মারকলিপি প্রদান শেষে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রেস ব্রিফিং করেন দলটির নেতারা।এ সময় এনসিপি কুমিল্লা মহানগরের আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব মাছুমুল বারী কাউছার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী কাজী মো. জায়েদ, যুগ্ম সদস্য সচিব মোজাম্মেল হক তানভীর ও শাহ পরান জুয়েল, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক ইমরাত জাহান এনি উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোস্তফা জিয়ান, সদস্য সচিব মাহবুব, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, কুমিল্লা আদর্শ সদর উপজেলা এনসিপির সদস্য সচিব ও কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম সদস্য সচিব আব্দুস সামাদ এবং এনসিপির কেন্দ্রীয় ওলামা উইংয়ের যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।প্রেস ব্রিফিংয়ে নেতারা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক অবদান ও স্মৃতিবিজড়িত বাসভবনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বাসভবনটি যথাযথভাবে সংরক্ষণ, মালিকানা ও খতিয়ানসংক্রান্ত অভিযোগ তদন্ত এবং বিক্রির উদ্যোগ বন্ধে প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ গ্রহণের দাবি জানান।এ সময় জাতীয় নারী শক্তি, ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রশক্তিসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর