
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নের চানপুর বউবাজারে আকস্মিক অগ্নিকাণ্ডে লিটন মুন স্কুলের পুরাতন ভবনের ৮টি দোকান পুড়ে গেছে। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগুনে দোকানপাট পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ৫ নম্বর পাঁচথুবী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুল। তিনি ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন।এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ফ্যাসিস্ট সরকারের আমলে কারা নির্যাতিত নেতা তোফায়েল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।হঠাৎ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দকে পাশে পেয়ে কিছুটা হলেও সাহস ও আশার আলো দেখছেন তারা।স্থানীয়দের মতে, বিপদের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই মানবিক নেতৃত্বের অন্যতম পরিচয়।