1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দুই শিক্ষার্থীকে কুমিল্লা পুলিশ সুপারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান!”! কুমিল্লার চানপুর বউবাজারে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৬৫ বছরের পর সবচেয়ে বড় সম্পদ সুস্বাস্থ্য ও নিরাপত্তা অর্থের প্রয়োজন আছে, তবে শান্তি ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকাই জীবনের বড় প্রাপ্তি মূল ভাবনা: এমডি নাসির ডিবিসি নিউজের চেয়ারম্যান, প্রখ‍্যাত সাংবাদিক নেতা এবং দি ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ও রিপোর্টার রাজিব ঘোষকে ডিবিসি কার্যালয় থেকে পুলিশ কর্তৃক তুলে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল সাংবাদিক রবিউল হোসেন রাজু হেনস্তার প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন ও বিক্ষোভ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাসভবন সংরক্ষণের দাবিতে এনসিপির স্মারকলিপি কুমিল্লায় ‘লোক দেখানো’ সমবায় মেলা, উদ্বোধনের পাঁচ মিনিটেই মেলা শেষ! কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, সমাবেশ শেষে এমপির গাড়িবহরে হামলা-ভাঙচুর কুমিল্লার বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার!!

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, সমাবেশ শেষে এমপির গাড়িবহরে হামলা-ভাঙচুর

  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, সমাবেশ শেষে এমপির গাড়িবহরে হামলা-ভাঙচুর

কুমিল্লার দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ পৃথক স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক।। 

রোববার (৮ নভেম্বর) বিকেলে পৃথক সমাবেশ শেষে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় একটি গাড়ি ভাঙচুর এবং অপর পক্ষের নেতাকর্মীদের গাড়িবহর অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সী ও ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সীর উপস্থিতিতে দেবিদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাজেদা আহসান মুন্সী।অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে দেবিদ্বার নিউমার্কেট চত্বরে অপর একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু ও সুফিয়া বেগমসহ দলীয় নেতাকর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের কর্মসূচি শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর সমর্থক নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। মিছিলটি দেবিদ্বার নিউমার্কেট-চান্দিনা সড়কের মাথায় পৌঁছালে ঢাকা যাওয়ার পথে সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরের মুখোমুখি হয়। ওই বহরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটনসহ নেতারা ছিলেন।এ সময় মঞ্জুরুল আহসান মুন্সী ও এএফএম তারেক মুন্সীর সমর্থক নেতাকর্মীরা গাড়িবহর লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ ও ‘দালাল দালাল’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে গাড়িবহরটি অবরুদ্ধ হয়ে পড়ে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এর বহরে থাকা এম এ আউয়াল খানের একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশেট সহযোগিতায় অবরুদ্ধ গাড়িবহরটি ঘটনাস্থল ত্যাগ করে।সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেন, তাঁর সামনেই বিএনপির দুই গ্রুপের মধ্যে হট্টগোল, হাতাহাতি ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিনি উপজেলা বিএনপির আয়োজিত কর্মসূচিতে অংশ নেন। সেখান থেকে ফেরার পথে মুন্সী গ্রুপের নেতাকর্মীরা তাঁদের গাড়িবহর অবরুদ্ধ করেন। এ সময় কয়েকজনকে মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়। বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতাদের জানিয়ে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন বলেও জানান তিনি।অন্যদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, তাঁদের কর্মসূচির সময় নির্ধারিত ছিল বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত। বাদ আসর শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে অপর পক্ষের গাড়িবহর সামনে পড়লে দলের ত্যাগী নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তাঁরা নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, একই দিনে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। হাতাহাতি, হট্টগোল ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর