1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধে সৎমামাকে কু/পিয়ে হ/ত্যা! কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ তেল, গ্যাস ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে কুমিল্লায় গণ-বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত “কৃষকের ক্ষেতে, কৃষকের সাথে” কৃষিমন্ত্রী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। কুমিল্লা জেলা পুলিশের একযোগে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাই বিরোধী সাঁড়াশি অভিযানে একযোগে আটক ২৯৯ কুমিল্লা সদর ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন কুমিল্লা নগরীর গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড কুমিল্লা চৌদ্দগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি

জমি নিয়ে বিরোধে সৎমামাকে কু/পিয়ে হ/ত্যা!

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
Oplus_131072

জমি নিয়ে বিরোধে সৎমামাকে কু/পিয়ে হ/ত্যা!

কামরুলকে কুপিয়ে হ/ত্যার ঘটনায় অভিযুক্তদের বসতঘর পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধরা!

নিজস্ব প্রতিবেদক।। 

বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে সৎমামাকে পিটিয়ে ও কু/পিয়ে হ/ত্যার অভিযোগ ভাগ্নে ও স্বজনদের বিরুদ্ধে। শনিবার সকালে নগরীর পূর্ব পুরানপাড়ায় এ হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের বসতঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় তিনজনকে আ/টক করেছে পুলিশ।শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব পুরানপাড়া বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম (৫২) পুরানপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।নিহতের পরিবারের সদস্যদের দাবি, সৎমামাতো ভাই সুরুজের সঙ্গে দীর্ঘদিন ধরে কামরুলের জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে দেয়াল নির্মাণ করতে গেলে সুরুজের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুরুজ, তার বাবা আনোয়ার হোসেন ও মিরাজ মিলে কামরুলকে মাটিতে ফেলে মারধর করেন। পরে কাঠ কাটার বাটুল দিয়ে তাঁর পিঠে এলোপাতাড়ি কোপানো হয়।গুরুতর আহত কামরুলকে স্বজনরা উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে হত্যাকাণ্ডের পরপরই বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের বসতঘরে আগুন ধরিয়ে দেন।বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো. জামাল হোসেন বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে মামা-ভাগনের মধ্যে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনোয়ার, তাঁর স্ত্রী খাদিজা ও ছেলে মিরাজকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর