
নিজস্ব প্রতিবেদক।।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে রোপা আমন ধান কর্তনের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন মহোদয়।
ক্ষেতে নেমে নিজ হাতে ধান কেটে কর্তন উদ্বোধন করেন তিনি। এ সময় কৃষকদের সাথে কথা বলেন, ফলন দেখেন এবং কৃষকের সুখ-দুঃখের খোঁজ নেন।সোনালি ধানের শীষে ভরা মাঠ, কৃষকের মুখের হাসি — এটাই আমাদের বাংলাদেশ।
কৃষক বাঁচলে, বাঁচবে দেশ
সবার আগে বাংলাদেশ।