1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তেল, গ্যাস ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে কুমিল্লায় গণ-বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত “কৃষকের ক্ষেতে, কৃষকের সাথে” কৃষিমন্ত্রী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। কুমিল্লা জেলা পুলিশের একযোগে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাই বিরোধী সাঁড়াশি অভিযানে একযোগে আটক ২৯৯ কুমিল্লা সদর ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন কুমিল্লা নগরীর গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড কুমিল্লা চৌদ্দগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি মারধর, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তেলিয়াপাড়া: যে বাংলো থেকে মুক্তিযুদ্ধের রণকৌশল নির্ধারণের ঐতিহাসিক যাত্রা ইতিহাস সংস্কৃতি নিয়ে…  শেখ হাসিনার জাতিসংঘে চিঠি : আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি ​——– মানিক লাল ঘোষ —–

কুমিল্লা নগরীর গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
Oplus_131072

কুমিল্লা নগরীর গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নগরীর ৫নং ওয়ার্ডে গাংচর রোডে একটি  ভবন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়ার খবর পাওয়া গেছে। ভবনটিতে বর্তমানে পাঁচটি পরিবার বসবাস করছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন  বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, কোনো ধরনের  ভিত্তিকাঠামো (ফাউন্ডেশন) ছাড়াই ভবনটি তিনতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। তবে ভবনের মালিকের দাবি, ইঁদুরে মাটি সরিয়ে ফেলার কারণেই ভবনে এই তির্যক ফাটল দেখা দিয়েছে।
স্থানীয় প্রতিবেশী ও ভবনে বসবাসরত ভাড়াটিয়াদের অভিযোগ, বাড়ির মালিক আকতার হোসেন ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থার কথা জানলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি। উল্টো চরম ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি দোকান ও বাসা ভাড়া দিয়ে মানুষের জীবনকে বিপন্ন করছেন। ভবনটির বর্তমান অবস্থা সম্পর্কে ৫ নং ওয়ার্ডের পানপট্টি রোডের বাসিন্দা ও বাড়ির মালিক আকতার হোসেন জানান, ২০১৫ সালে তিনি এই ভবনটি নির্মাণ করেন। তার দাবি, “ইঁদুর নিচের মাটি সরিয়ে ফেলায় ভবনে কিছুটা তির্যক ফাটল ধরেছে। তবে এতে মানুষের কোনো ক্ষতি হবে না। যদি কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয়, তবে তার সম্পূর্ণ দায়ভার আমি নেব।” একই সাথে তিনি দাবি করেন, তার ভবনের ৬ তলা পর্যন্ত পৌর অনুমোদন রয়েছে এবং ভবনটি ৭০ ফিট পাইলিং করে ফাউন্ডেশন দিয়েই তৈরি করা হয়েছে।
এই বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন জানান, লিখিত অভিযোগ পেলে দ্রুত সেখানে প্রতিনিধি পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে জননিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর