1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাওসিফের ঘটনাটি কি রাতের বাইক নিয়ে বন্ধুর সাথে ঘুরার অংশটি কে হিসেবে দাঁড়াচ্ছে নাকি অন্য কারো হাত রয়েছে? ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে উদ্বেগ, নেতৃত্ব পরিবর্তনের দাবি- ক্রসফায়ারের অনুমতি চাওয়ার দুঃসাহস কোথা থেকে আসে? জুলাই গণঅভ্যুত্থানের পরও কি রাষ্ট্রীয় হত্যার সংস্কৃতি ফিরে আসছে? চার দিনের সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সফরসঙ্গী  সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন আটক প্রবাসী বাঙালি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিকাশ পরিষদের নিরঙ্কুশ বিজয়; যুক্তরাষ্ট্রে অবসরভাতা: পূর্ণ অবসরের বয়সের আগে আবেদন করলে মাসিক সুবিধা কমতে পারে ৩০ শতাংশ! দাবি বাস্তবায়ন না হলে এক দফায় রূপ নিতে পারে-মোবারক হোসেন

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি

এ.এইচ. পারভেজ।।

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লায় মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) কার্যালয়ে ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাব, কুমিল্লার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া। আলোচক হিসেবে বক্তব্য দেন মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস)-এর আইন উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম মিঠু। সভাপতিত্ব করেন মাসাসের চেয়ারম্যান মীরজা ফসিহ উদ্দিন আহমেদ। প্রধান আলোচক অ্যাডভোকেট রেজাউল করিম মিঠু বলেন, দীর্ঘ ১৪ বছর পার হলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি। একইভাবে সাংবাদিক আলিফ হত্যার রহস্যও এখন পর্যন্ত উদ্‌ঘাটিত হয়নি। তিনি বর্তমান সরকারের কাছে সাগর-রুনী ও আলিফ হত্যাসহ সারা দেশে সাংবাদিকদের ওপর সংঘটিত হত্যা ও নির্যাতনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। প্রধান অতিথির বক্তব্যে মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচারের দীর্ঘসূত্রতার অবসান ঘটাতে হবে। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিক আলিফসহ নিহত সব সাংবাদিকের হত্যার সুষ্ঠু বিচার এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও হামলার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। সভাপতির বক্তব্যে মীরজা ফসিহ উদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকদের ওপর হত্যা ও নির্যাতনের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাগর-রুনী ও আলিফসহ নিহত সাংবাদিকদের হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।সমাবেশে আরও বক্তব্য দেন সাপ্তাহিক দেশ পত্রের প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, সময় এডিশনের সম্পাদক শাহরিয়ার শিকদার, দৈনিক জনতার মতামতের প্রতিনিধি আলী হোসেন জনি, জয়যাত্রার সম্পাদক মীরজা সাইদিয়া আইরিন জ্যোতি এবং জয়যাত্রার বার্তা সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ। এ ছাড়া মো. আব্দুস সালাম, মোশারফ হোসেন, বাবুল হোসেন, মীজান ও খোরশেদ আলমসহ আরও কয়েকজন সাংবাদিক বক্তব্য দেন।বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিক হত্যার বিচার ত্বরান্বিত করা এবং গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর