
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় ব্যাংকের সাবেক এজিএম নিহত! কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ এলাকায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় দীপক কুমার সাহা (সাবেক এজিএম, বাংলাদেশ কৃষি ব্যাংক) নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপক কুমার সাহা কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় এলাকার বাসিন্দা ছিলেন।