1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন…..জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লা  কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা,গোলাম সামদানী কে দল থেকে অব্যাহতি ‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা ও উদ্বোধন ; কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি কুমিল্লায় ‘চলো পাল্টাই’ শীর্ষক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শেরপুর একাদশ ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ের কোরপাই এলাকায় বাজেবাহেরচরের ২ডা/কা/ত আটক; পালিয়েছে বাকিরা! কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ

কুমিল্লায় ‘চলো পাল্টাই’ শীর্ষক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় ‘চলো পাল্টাই’ শীর্ষক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।।
তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠন, কুমিল্লা’-এর উদ্যোগে মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘চলো পাল্টাই’ অনুষ্ঠিত হয়েছে।
​আজ ১৪ অক্টোবর ২০২৬ (বুধবার) দুপুর ১২.০০ টায় কুমিল্লার ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে মাদকবিরোধী সচেতনতা তৈরির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার। বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সুব্রত চৌধুরী তপু-র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত রসুল মুসু-র পরিকল্পনা ও বাস্তবায়নে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথিবৃন্দ: রোটা. মো. জহিরুল কবির (ডিরেক্টর, গোল্ড সিলভার হোমস লি.) আতাউর রহমান জুয়েল (কো-চেয়ারম্যান, শুভ ডেভলপার্স লি. কুমিল্লা) মো. শাফায়েতুল ইসলাম ভূঁইয়া (শরীফ) (ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদীয়া মডেল ডেভলপার্স লি.) মো. সফিকুল ইসলাম ভূঁইয়া (প্রসিকিউটর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর)​অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সুস্থ সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাজ থেকে মাদক দূর করতে তরুণ ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের ওপর বিশেষ জোর দেওয়া হয়।​আয়োজনে সহযোগী হিসেবে পাশে ছিল কুমিল্লা হাই স্কুল ৮৮ পরিবার, ক্লাব ৮৮ কুমিল্লা এবং কুমিল্লা মোহাম্মদীয়া মডেল ডেভলপার্স লি.।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর