
এবিএম আতিকুর রহমান বাশার,দেবীদ্বার(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে মাদক প্রতিরোধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। যখন যেখানে মাদক সেবনকারী ও বিক্রয়কারী সেখানেই পুলিশের হানা। ভ্রাম্যমান আদালতবুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে এমনই এক মাদক সেবনকারীদের আড্ডায় হানা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অশোক বিক্রম চাকমা একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল উপস্থিতি হন।অভিযানে মাদক সেবনের দায়ে আব্দুল জব্বার (২৩) ও ফয়জুল্লাহ হান্নান (২৭) নামে ২ মাদক সেবনকারীকে আটক করেন। এবং স্কেবাক্ষ্য প্রমানের ভিত্তিতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৬০ (ষাট) দিন করে অর্থাৎ ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অশোক বিক্রম চাকমা বলেন, য়েখানেই মাদক, কিশোর গ্যাংসহ অপরাধ, সেখানেই আমাদের অভিযান। দিনে হোক বা গভীর রাত হোক মাদক , কিশোর গ্যাংসহ সকল অপরাধ দমনে আমরা সব সময় প্রস্তত।