1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুবির বৈশ্বিক র‌্যাংকিং উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ - কুমিল্লার খবর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

কুবির বৈশ্বিক র‌্যাংকিং উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
Oplus_131072

কুবির বৈশ্বিক র‌্যাংকিং উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ

কুবি প্রতিনিধি কুমিল্লা।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বৈশ্বিক র‌্যাংকিংয়ে অবস্থান উন্নয়নে পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিক ডকুমেন্টেশনের ওপর গুরুত্বারোপ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে ‘Beyond Reputation: The Strategic Positioning of Comilla University on the Global Ranking Landscape’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপাচার্য বলেন, বৈশ্বিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়ন কোনো একক ব্যক্তি বা কমিটির একার কাজ নয়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ অবদান রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন কার্যক্রমকে পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার পাশাপাশি সেগুলোর যথাযথ নথিপত্র সংরক্ষণ ও প্রাতিষ্ঠানিকভাবে ডকুমেন্টেশন করা জরুরি।তিনি আরও বলেন, গবেষণা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, আন্তর্জাতিকীকরণ, গ্রিন ক্যাম্পাস এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে কার্যক্রম চলমান রয়েছে, সেগুলো র‌্যাংকিংয়ের মানদণ্ড অনুযায়ী যথাযথভাবে বাস্তবায়ন ও নথিবদ্ধ করতে হবে।উপাচার্য বলেন, ‘বর্তমান সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‌্যাংকিংয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জন করাই প্রশাসনের লক্ষ্য।’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ কাউছার আহম্মেদ পাটোয়ারীর সভাপতিত্বে প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এবং র‌্যাংকিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেলের অতিরিক্ত পরিচালক ড. ফাহাদ হুসাইন।প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‌্যাংকিংয়ের অবস্থান, র‌্যাংকিংয়ের বিভিন্ন সূচক, কৌশলগত অবস্থান নির্ধারণ এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমের যথাযথ তথ্য-উপাত্ত সংরক্ষণ ও উপস্থাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর

Try this — usdt dice for rolling the dice