
স্টাফ রিপোর্টার।।
বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।
সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন, এমপি, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সর্বজনীন বাসস্থান নিশ্চিতকরণ, পরিকল্পিত ও টেকসই নগরায়ণ এবং নাগরিকদের জন্য বাসযোগ্য নগর গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এডমিন।
Try this — usdt dice for rolling the dice