1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
“মাদকমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কুমিল্লা জেলায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬” - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল অপ্রতীম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে কুবি প্রশাসনের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় “মাদকমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কুমিল্লা জেলায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬” ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী  বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে.…মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের টিকে থাকা কঠিন হবে : বাংলাদেশ ন্যাপ কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ২ দোকানে ৪৭ হাজার টাকা জরিমান!!  কেয়া গ্রুপের শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ, সন্ধান চায় পরিবার

“মাদকমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কুমিল্লা জেলায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬”

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

“মাদকমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কুমিল্লা জেলায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬”

স্টাফ রিপোর্টার।।

মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি-সুস্থ, সবল ও সুন্দর জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে জেলার সকল থানাধীন খেলোয়াড়দের অংশগ্রহণে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলাকে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধের কার্যকর মাধ্যম হিসেবে কাজে লাগানো হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ, সবল, শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।কাবাডি চ্যাম্পিয়নশিপে জেলার বিভিন্ন থানাধীন খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা, প্রতিযোগিতামূলক মনোভাব ও পারস্পরিক সহযোগিতার অনন্য দৃষ্টান্ত ফুটে ওঠে।উল্লেখ্য যে আগামীকাল বিকাল ৩:০০ ঘটিকায় কোতয়ালী মডেল থানা (কমিউনিটি পুলিশ কাবাডি টিম) বনাম মুরাদনগর থানা (কমিউনিটি পুলিশ কাবাডি টিম) এর ফাইনাল খেলা কুমিল্লা জেলার স্টেডিয়াম জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর