স্টাফ রিপোর্টার।।
মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে “মাদকদ্রব্য ত্যাগ করি,
কিশোর গ্যাং নির্মূল করি-সুস্থ, সবল ও সুন্দর জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে জেলার সকল থানাধীন খেলোয়াড়দের অংশগ্রহণে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলাকে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধের কার্যকর মাধ্যম হিসেবে কাজে লাগানো হবে।
এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ, সবল, শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কাবাডি চ্যাম্পিয়নশিপে জেলার বিভিন্ন থানাধীন খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা, প্রতিযোগিতামূলক মনোভাব ও পারস্পরিক সহযোগিতার অনন্য দৃষ্টান্ত ফুটে ওঠে।
উল্লেখ্য যে আগামীকাল বিকাল ৩:০০ ঘটিকায় কোতয়ালী মডেল থানা (কমিউনিটি পুলিশ কাবাডি টিম) বনাম মুরাদনগর থানা (কমিউনিটি পুলিশ কাবাডি টিম) এর ফাইনাল খেলা কুমিল্লা জেলার স্টেডিয়াম জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত