1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‘সুপ্রভাত কুমিল্লা’র বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন - কুমিল্লার খবর
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যামিলি কার্ড চালুর আগেই ৫৯ নারীর কাছ থেকে টাকা ও কাগজপত্র নেওয়ার অভিযোগ!! সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না: আইনমন্ত্রী  ‘সুপ্রভাত কুমিল্লা’র বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন Understanding Transaction Approval Rates Between Visa Debit and Credit at Internet Gaming Platforms পুলিশই সাংবাদিক নামধারী চাঁদাবাজদের ‘ভিক্ষুক’ বানাচ্ছে! জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা ধর্ম ও সমাজে —  প্রচলিত কিছু কুসংস্কার মিলেমিশে একাকার! কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার  বিশেষ অভিযান মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ি আটক নোয়াখালী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

‘সুপ্রভাত কুমিল্লা’র বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

‘সুপ্রভাত কুমিল্লা’র বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন

জুলাই গণমাধ্যম কর্মী সম্মাননা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।

জুলাই অভ্যুত্থান উপলক্ষে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র ‘সুপ্রভাত কুমিল্লা’-এর মোড়ক উন্মোচন ও ‘জুলাই গণমাধ্যম কর্মী সম্মাননা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জুলাই শহীদ-আহত অধিকার সংরক্ষণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তাঁর পক্ষে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের একান্ত সচিব মোঃ আসিফ বিল্লাহ্।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), কুমিল্লা জেলা সভাপতি মিয়া মো. তৌফিক এবং কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সুপ্রভাত কুমিল্লা’র প্রকাশক মো. সাহাদাৎ হোসাঈন সরকার।অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের সময় গণমাধ্যমকর্মীদের ভূমিকা, পেশাগত দায়িত্ব পালন এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও সংবাদ  সংগ্রহ ও প্রকাশে তাঁদের অবদানের কথা তুলে ধরা হয়। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানকে ঘিরে গণমাধ্যমের ভূমিকা ও ঘটনাবলির স্মৃতি সংরক্ষণের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।পরে জুলাই অভ্যুত্থানে দায়িত্ব পালনকারী ও অবদান রাখা গণমাধ্যমকর্মীদের সম্মাননা প্রদান করা হয় এবং বিশেষ ক্রোড়পত্র ‘সুপ্রভাত কুমিল্লা’-এর মোড়ক উন্মোচন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর