স্টাফ রিপোর্টার।।
জুলাই অভ্যুত্থান উপলক্ষে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র ‘সুপ্রভাত কুমিল্লা’-এর মোড়ক উন্মোচন ও ‘জুলাই গণমাধ্যম কর্মী সম্মাননা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জুলাই শহীদ-আহত অধিকার সংরক্ষণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তাঁর পক্ষে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের একান্ত সচিব মোঃ আসিফ বিল্লাহ্।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), কুমিল্লা জেলা সভাপতি মিয়া মো. তৌফিক এবং কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সুপ্রভাত কুমিল্লা’র প্রকাশক মো. সাহাদাৎ হোসাঈন সরকার।অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের সময় গণমাধ্যমকর্মীদের ভূমিকা, পেশাগত দায়িত্ব পালন এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও সংবাদ সংগ্রহ ও প্রকাশে তাঁদের অবদানের কথা তুলে ধরা হয়। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানকে ঘিরে গণমাধ্যমের ভূমিকা ও ঘটনাবলির স্মৃতি সংরক্ষণের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
পরে জুলাই অভ্যুত্থানে দায়িত্ব পালনকারী ও অবদান রাখা গণমাধ্যমকর্মীদের সম্মাননা প্রদান করা হয় এবং বিশেষ ক্রোড়পত্র ‘সুপ্রভাত কুমিল্লা’-এর মোড়ক উন্মোচন করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত