1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে উদ্বেগ, নেতৃত্ব পরিবর্তনের দাবি- ক্রসফায়ারের অনুমতি চাওয়ার দুঃসাহস কোথা থেকে আসে? জুলাই গণঅভ্যুত্থানের পরও কি রাষ্ট্রীয় হত্যার সংস্কৃতি ফিরে আসছে? চার দিনের সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সফরসঙ্গী  সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন আটক প্রবাসী বাঙালি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিকাশ পরিষদের নিরঙ্কুশ বিজয়; যুক্তরাষ্ট্রে অবসরভাতা: পূর্ণ অবসরের বয়সের আগে আবেদন করলে মাসিক সুবিধা কমতে পারে ৩০ শতাংশ! দাবি বাস্তবায়ন না হলে এক দফায় রূপ নিতে পারে-মোবারক হোসেন ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান, ইসরায়েলের নির্বাচনে নিরাপত্তাই প্রধান ইস্যু! কুমিল্লা তিতাসে ৩ দিনব্যাপী তৃতীয় কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় জামিন পেলেন অভিযুক্ত কিশোর!
jamayate Islam-জামায়েত ইসলাম, LEAD NEWS, অনুসন্ধানী নিউজ, অপরাধ, অর্থ ও বাণিজ্য, আইন-আদালত, আইনশৃঙ্খলা ও প্রশাসন খবর, এমপি ও মন্ত্রী সংবাদ খবর, কুমিল্লা জেলা খবর, কুমিল্লা জেলা পুলিশ, কুমিল্লা ট্রাফিক বিভাগ খবর, কুমিল্লা বিভাগ, কুমিল্লা সিটি, কুমিল্লা-৩৫০০, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া, জাতীয়, জীবনযাপন, ডিবি পুলিশ, তথ্য মন্ত্রী ও মন্ত্রণালয় বাংলাদেশ, তথ্যপ্রযুক্তি, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী, প্রশাসনিক বিভাগ বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের ৬৪ জেলা, বিজিবি, রাজনীতি, শিক্ষাঙ্গন, সড়ক ও জনপদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, সর্বদলীয় জোট, সারা দেশ-বিদেশের খেলার খবর, সারাবাংলা দেশ, সেনাবাহিনী, সোশ্যাল মিডিয়া

কুমিল্লায় সাংবাদিকদের সভাকক্ষ ছাড়তে বললেন হুইপ নিজান

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় সাংবাদিকদের সভাকক্ষ ছাড়তে বললেন হুইপ নিজান

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভার মূল আলোচনা শুরুর আগে সাংবাদিকদের সভাকক্ষ থেকে চলে যেতে বলেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি। তিনি সাংবাদিকদের ছবি তোলা শেষ করে পাশের কক্ষে গিয়ে অপেক্ষা করার পাশাপাশি চা খাওয়ার পরামর্শ দেন। সভায় সংবেদনশীল ও ‘ভায়াস’ আলোচনা হবে উল্লেখ করে তিনি সাংবাদিকদের সভাকক্ষে না থাকার নির্দেশ দেন।সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক কর্মসূচি, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয় নিয়ে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি। জেলা প্রশাসক রোজি আকতারের সঞ্চালনায় নির্ধারিত সময়ে সভার কার্যক্রম শুরু হয়। সভা শুরুর দিকে জেলা প্রশাসক রোজি আকতার ও জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য দেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।পরিচিতি পর্ব শেষে মূল আলোচনা শুরুর সময় সভার সভাপতি হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান মাইকে ঘোষণা দিয়ে বলেন, ‘এই আলোচনা সভায় যাদেরকে দাওয়াত দেওয়া হয়নি তারা এখান থেকে চলে যান।’এরপর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা ছবি তোলা হলে আপনারা চলে যান। পাশের রুমে গিয়ে অপেক্ষা করুন, চা খান। এখানে অনেক সংবেদনশীল আলোচনা হবে, ভায়াস হবে।’হুইপের এমন বক্তব্যের পর সাংবাদিকদের সভাকক্ষের বাইরে চলে যেতে বলা হয়। ফলে আইনশৃঙ্খলা, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে অনুষ্ঠানের মূল আলোচনা সাংবাদিকদের উপস্থিতি ছাড়াই হওয়ার কথা জানান আয়োজকরা।সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ আসনের এমপি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-১১ আসনের এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৭ আসনের এমপি আতিকুল আলম শাওন, কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও কুমিল্লা-৫ আসনের এমপি জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা  উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, জেলা পরিষদ প্রশাসক হাজী মোস্তাক মিয়াসহ জেলার ১৭টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।সভায় কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর