1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া ৬০ বিজিবির পৃথক অভিযানে ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ! - কুমিল্লার খবর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Eglence Dolu Slot Oyunlarina Mario bet ile Katilin Eglence Dolu Slot Oyunlarina Mario bet ile Katilin ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক হলে উত্তর কুমিল্লার দিগন্ত পাল্টে যাবে: এমপি মনিরুল হক চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারের সময় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার আসিফ মাহমুদের। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া ৬০ বিজিবির পৃথক অভিযানে ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ! কুমিল্লায় এক মাসে ৫৮৫ মামলা, বেড়েছে খুন, চুরি ও মাদক অপরাধ! রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এমপি মনিরুল হক চৌধুরী কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে মশক নিধন স্পেশাল অভিযান অব্যাহত কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ ছিনতাইকারী ১৪ জন গ্রেপ্তার, সংক্ষিপ্ত বিচারে ১৯ জনের সাজা! কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজন সংবর্ধনা দিলেন ওরাই আপনজন

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া ৬০ বিজিবির পৃথক অভিযানে ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ!

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া ৬০ বিজিবির পৃথক অভিযানে ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ!

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।রোববার (১৩ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী এসব অভিযান পরিচালনা করা হয়।বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলার মাদলা ও খাদলা বিওপির এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী ও শশীদল বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়।অভিযানে ভারতীয় শাড়ি, গরু, বাজি, রেডবুল এনার্জি ড্রিংকস, বাসমতি চাল ও টিনা সাবানসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের মূল্য ৭৯ লাখ ৯৬ হাজার ৩২০ টাকা।বিজিবি জানায়, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সুলতানপুর ব্যাটালিয়ন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর