1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় ‘সবুজে সাজাই বাংলাদেশ’ বৃক্ষরোপণ কর্মসূচি - কুমিল্লার খবর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

কুমিল্লায় ‘সবুজে সাজাই বাংলাদেশ’ বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় ‘সবুজে সাজাই বাংলাদেশ’ বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার।।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কুমিল্লা মর্ডাণ হাই স্কুল প্রাঙ্গণে প্রকৃতি ও জীবন ক্লাব, কুমিল্লা জেলা এবং চ্যানেল আই-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু।বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ অধ্যাপক মোসলেহ উদ্দিন আহম্মেদ এবং দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক ও চ্যানেল আইয়ের কুমিল্লা জেলা প্রতিনিধি জনাব আবুল কাশেম হৃদয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মর্ডাণ হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান।কর্মসূচিটি সঞ্চালনা করেন দৈনিক কুমিল্লার কাগজের উপ-সম্পাদক জহির শান্ত।বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগানো নয়, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সঙ্গে নিয়ে এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর