1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবীন্দ্র— নজরুল আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সনদপত্র ও পুরষ্কার বিতরণ - কুমিল্লার খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রবীন্দ্র— নজরুল আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সনদপত্র ও পুরষ্কার বিতরণ যশোরে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন জিয়া স্মৃতি বইমেলায় মোহাম্মদ মাসুদ-এর বই কিনলেন ডা. জুবাইদা রহমান! দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু, কমবে খামারিদের ক্ষতি——মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কুমিল্লা বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলাদ উদবাতুল বারী আবু: ছাত্র রাজনীতি থেকে কুমিল্লা মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্বে নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজন কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে  গাঁজা,  ইয়াবাসহ ৩৭ জন গ্রেফতার। কুমিল্লা হাইস্কুলে ৬ মাসের জন্য এডহক কমিটি অনুমোদন

রবীন্দ্র— নজরুল আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সনদপত্র ও পুরষ্কার বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

রবীন্দ্র— নজরুল আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সনদপত্র ও পুরষ্কার বিতরণ

দেলোয়ার হোসেন আকাইদ, স্টাফ রিপোর্টার।।

পরম্পরায় আয়োজিত রবীন্দ্র নজরুল আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সনদপত্র ও পুরষ্কার শতাধিক অংশগ্রহণকারীর মধ্যে বিতরণ করা হয়েছে।নতুন প্রজন্মের আবৃত্তিশিল্পীদের নিয়মিত মঞ্চচর্চার সুযোগ সৃষ্টি এবং অভিজ্ঞতা ও শিল্প-পরম্পরাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ধারাবাহিক আবৃত্তি আয়োজন ‘আপন আলোয়’।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রে পরম্পরায় আয়োজিত ‘আপন আলোয়’ পর্ব-২, ঋতু-১ অনুষ্ঠানে নির্বাচিত ছয়জন নতুন প্রজন্মের আবৃত্তিশিল্পী প্রায় দেড় ঘণ্টা আবৃত্তি পরিবেশন করেন।আলোকপ্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে কুমিল্লার সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।অনুষ্ঠানে সম্প্রতি জাতীয় নজরুল পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও নজরুল গবেষক বীর মুক্তিযোদ্ধা ড. আলী হোসেন চৌধুরী, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ও গবেষক ড. এ জেড এম ওবায়দুল্লাহ, সাংস্কৃতিক সংগঠক শহিদুল হক স্বপন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক কাজী আপন তিবরানী, কবি ও প্রকাশক হালিম আবদুল্লাহসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আলোকপ্রজ্বালন শেষে শুরু হয় আবৃত্তি পর্ব। পরম্পরায় নির্বাচিত ছয় শিল্পী—অনিরুদ্ধ দত্ত অংশু, ফারহিনা এমরান ভুঁইয়া রিদম, ফাইরুজ ফাবি আলা ভুঁইয়া, রাজদ্বীপ সাহা প্রিয়াস, অনয় চক্রবর্তী ও নওশীন নাওয়াল আরিয়া—বিভিন্ন কবিতার আবৃত্তি পরিবেশন করেন। তাঁদের কণ্ঠ, উচ্চারণ, আবেগ ও উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়ান তরুণ এই শিল্পীরা।পরম্পরায়’র পরিচালক ও দেশবরেণ্য আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন বলেন, বাংলাদেশের আবৃত্তি অঙ্গনে ‘আপন আলোয়’ একটি ভিন্নধর্মী প্রয়াস। তাঁর দীর্ঘ তিন দশকের অভিজ্ঞতার ধারাবাহিকতায় নতুন প্রজন্মের শিল্পীদের নিয়মিত মঞ্চচর্চার সুযোগ করে দিতেই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, নতুনদের নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি অভিজ্ঞ শিল্পীদের কাছ থেকে শেখার সুযোগ তৈরি করাই ‘আপন আলোয়’-এর অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে এক প্রজন্মের শিল্প-অভিজ্ঞতা অন্য প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি ধারাবাহিক প্রক্রিয়া তৈরি হবে।আবৃত্তি পর্ব শেষে পরম্পরায়’র উদ্যোগে গত সপ্তাহে অনুষ্ঠিত রবীন্দ্র-নজরুল আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রায় একশ প্রতিযোগীর মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার বিচারক বরেণ্য আবৃত্তিশিল্পী রুবেল কুদ্দুস, পরম্পরায়’র সহ-প্রশিক্ষক ও আবৃত্তি সংসদ কুমিল্লার সভাপতি সুমনা সুমন, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, আমিন তানভীর, আবৃত্তিশিল্পী সুলতানা পারভিন দিপালি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল আমিন, বাংলা সংস্কৃতি বলয় বিশ্ব কমিটির যুগ্ম সম্পাদক এস এ এম আল মামুন, চিত্রশিল্পী সমীর দেবনাথ ও থিওসফিস্ট সোসাইটির সদস্য সচিব চন্দন দাসসহ অনেকে।অনুষ্ঠানের সামগ্রিক সঞ্চালনায় ছিলেন পরম্পরায়’র শিক্ষার্থী আরাধ্যা দত্ত, নাফিজা তাসনীম, নবণীতা ও প্রত্যাশা।আয়োজকরা জানান, নতুন প্রজন্মের শিল্পীদের নিয়মিত মঞ্চচর্চার সুযোগ সৃষ্টি, তাদের প্রতিভা বিকাশে সহায়তা এবং এক প্রজন্মের অভিজ্ঞতা ও শিল্পচর্চার ধারাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ‘আপন আলোয়’ ধারাবাহিক আয়োজন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর