1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ কুমিল্লার দেবীদ্বারে মাদকবিরোধী অভিযান রাতেও ভ্রাম‍্যমান আদালত সচল; ২ জনের কারাদণ্ড দুর্গাপূজা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা রোভারের ৫ম ডে ক্যাম্প অনুষ্ঠিত, অংশ নেন ১৯ রোভার সদস্য কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার

কুমিল্লার বুড়িচংয়ে ভেজাল বালাইনাশক বিক্রির দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা!

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে ভেজাল বালাইনাশক বিক্রির দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা!

বুড়িচং প্রতিনিধি কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজারে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রির অভিযোগে কাবিলা বীজ ভাণ্ডার নামে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বুড়িচং উপজেলা ভূমি সরকারী কমিশনার ফাবলিহা আনবার। রোববার (৩০ আগস্ট) দুপুরে কাবিলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ আফরিনা আক্তার। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আতিকুর রহমানও উপস্থিত ছিলেন।অভিযান সূত্রে জানা যায়, কাবিলা বীজ ভাণ্ডারে কৃষি কাজে ব্যবহৃত কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা পণ্যগুলো প্রসিকিউটরের অধীনে ন্যস্ত করা হয়েছে।ফাবলিহা আনবার বলেন, কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ, ভেজাল কিংবা নিষিদ্ধ কোনো পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ আফরিনা আক্তার বলেন, মেয়াদোত্তীর্ণ বা নিষিদ্ধ বালাইনাশক কৃষিজমি, ফসল ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। কৃষকদের স্বার্থে কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে নিয়ম মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের কাছে মানসম্মত বীজ, সার ও বালাইনাশক পৌঁছানো নিশ্চিত করতে বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর