1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ কুমিল্লার দেবীদ্বারে মাদকবিরোধী অভিযান রাতেও ভ্রাম‍্যমান আদালত সচল; ২ জনের কারাদণ্ড দুর্গাপূজা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা রোভারের ৫ম ডে ক্যাম্প অনুষ্ঠিত, অংশ নেন ১৯ রোভার সদস্য কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার

কুমিল্লা জেলা ডিবি পুলিশের অভিযানের একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড গুলি সহ ০১ জন আটক!

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
Oplus_0

কুমিল্লা জেলা ডিবি পুলিশের অভিযানের একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড গুলি সহ ০১ জন আটক!

প্রেস বিজ্ঞপ্তি।। 

কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান, পিপিএম মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলা জুড়ে জোরদার করা বিশেষ অভিযানের ধারাবাহিকতায় কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নোয়াখালী জেলা থেকে এক ব্যক্তি মোটরসাইকেল যোগে আগ্নেয়াস্ত্র বহন করে কুমিল্লা জেলার দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অদ্য ৩০/০৮/২০২৬ তারিখ ভোর ০৪.০০ ঘটিকার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ থানাধীন নাথেরপেটুয়া এলাকায় বিশেষ কৌশল অবলম্বন করে তল্লাশি চৌকি স্থাপন করে এবং একটি সন্দেহভাজন ডিসকভার (Discover) মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ডিবি পুলিশের চৌকস দলটি তাকে আটক করে। আটককৃত ব্যক্তি ১)মোঃ এয়াকুব খান ওরফে বাবর (৩২), পিতা- মোঃ তৈয়ব খান, মাতা- মনোয়ারা বেগম, গ্রাম- জয়নগর, জামালপুর থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী এর হেফাজতে থাকা তল্লাশি চালিয়ে বর্ণিত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়:

১/ একটি সচল সরকারি শর্টগান

২/ একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি)

৩/ দুই রাউন্ড তাজা কার্তুজ/গুলি

৪/ একটি ডিসকভার মোটরসাইকেল (পরিবহন কাজে ব্যবহৃত)

এ বিষয়ে কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় জানান, “কুমিল্লা জেলাকে অস্ত্র, মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট সার্বক্ষণিক তৎপর রয়েছে। জনস্বার্থে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর