1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের প্রতি ৩ মাসের আল্টিমেটাম - কুমিল্লার খবর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের প্রতি ৩ মাসের আল্টিমেটাম

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
Oplus_131072

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের প্রতি ৩ মাসের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক।। 
সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে তিন মাসের আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।শনিবার (৮ আগস্ট) কুমিল্লায় অনুষ্ঠিত নবগঠিত জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভায় তিনি বলেন, আগামী নভেম্বরের মধ্যে আইন প্রণয়ন না হলে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে। তিনি সাংবাদিকদের নিরাপত্তাহীনতা, নির্যাতন বৃদ্ধি এবং হত্যা মামলার বিচারহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন।

ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে ও আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এ সময় ১১১ সদস্যের জেলা কমিটির পরিচিতি তুলে ধরা হয় এবং নির্যাতনের শিকার ১০ জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর