নিজস্ব প্রতিবেদক।।
সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে তিন মাসের আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
শনিবার (৮ আগস্ট) কুমিল্লায় অনুষ্ঠিত নবগঠিত জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভায় তিনি বলেন, আগামী নভেম্বরের মধ্যে আইন প্রণয়ন না হলে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে। তিনি সাংবাদিকদের নিরাপত্তাহীনতা, নির্যাতন বৃদ্ধি এবং হত্যা মামলার বিচারহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন।
ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে ও আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এ সময় ১১১ সদস্যের জেলা কমিটির পরিচিতি তুলে ধরা হয় এবং নির্যাতনের শিকার ১০ জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679