1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।  - কুমিল্লার খবর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ-এ সাইবার অপরাধ মামলা তদন্ত সংক্রান্ত ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) কোর্সের উদ্বোধন করেন পুলিশ প্রধানের আইজিপি; ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক হলে উত্তর কুমিল্লার দিগন্ত পাল্টে যাবে: এমপি মনিরুল হক চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারের সময় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার আসিফ মাহমুদের। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া ৬০ বিজিবির পৃথক অভিযানে ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ! কুমিল্লায় এক মাসে ৫৮৫ মামলা, বেড়েছে খুন, চুরি ও মাদক অপরাধ! রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এমপি মনিরুল হক চৌধুরী কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে মশক নিধন স্পেশাল অভিযান অব্যাহত কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ ছিনতাইকারী ১৪ জন গ্রেপ্তার, সংক্ষিপ্ত বিচারে ১৯ জনের সাজা! কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজন সংবর্ধনা দিলেন ওরাই আপনজন পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ জন কৃষক- কৃষি মন্ত্রী

চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। 

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
Oplus_131072

চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। 

স্টাফ রিপোর্টার।।

বুধবার ভোর রাতে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকা থেকে একটি প্রাইভেট কার তল্লাশি করে তাকে আটক করে।আটকের পর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।পুলিশ জানিয়েছে, ডেভিড ইমন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন গোপন তথ্য ছিলো যশোর পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়।বুধবার ভোর রাতে কালো রঙের একটি প্রাইভেট কার সন্দেহ হলে তল্লাশি চালালে ইমনকে শনাক্ত করে পুলিশ। ইমনের আলোচিত গোফ কেটে ফেলায় পুলিশের চিনতে বেগ পেতে হয়।পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করেন তিনি চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। এসময় গাড়ির ভিতরে আরো তার তিন সহযোগীকেও আটক করা হয়।যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ডেভিড ইমন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ডেভিড ইমনের বিরুদ্ধে জোড়া খুন এবং চট্টগ্রাম ও দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে কোটি টাকা চাঁদা দাবির হামলাসহ অন্তত বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর