1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ - কুমিল্লার খবর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ-এ সাইবার অপরাধ মামলা তদন্ত সংক্রান্ত ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) কোর্সের উদ্বোধন করেন পুলিশ প্রধানের আইজিপি; ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক হলে উত্তর কুমিল্লার দিগন্ত পাল্টে যাবে: এমপি মনিরুল হক চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারের সময় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার আসিফ মাহমুদের। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া ৬০ বিজিবির পৃথক অভিযানে ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ! কুমিল্লায় এক মাসে ৫৮৫ মামলা, বেড়েছে খুন, চুরি ও মাদক অপরাধ! রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এমপি মনিরুল হক চৌধুরী কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে মশক নিধন স্পেশাল অভিযান অব্যাহত কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ ছিনতাইকারী ১৪ জন গ্রেপ্তার, সংক্ষিপ্ত বিচারে ১৯ জনের সাজা! কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজন সংবর্ধনা দিলেন ওরাই আপনজন পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ জন কৃষক- কৃষি মন্ত্রী

কুমিল্লার সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
Oplus_131072

কুমিল্লার সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক।।

সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে কুমিল্লা সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।বুধবার (২২ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আখাউড়া, চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহল দল পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি’র দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী পরিচালিত অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, গরু, কাজুবাদাম, কিসমিস, শিং মাছ, বাংলাদেশি কুইচ্ছা মাছ, স্কিন পাউডার, ক্লিনিক প্লাস শ্যাম্পু, মদ, গাঁজা, ইজিবাইক ও সিএনজি জব্দ করা হয়।বিজিবি জানায়, জব্দকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ ১৯ হাজার ৯৮৪ টাকা।বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদক, নারী ও শিশু পাচার, পুশইন এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।বিজিবি আরও জানায়,এরই অংশ হিসেবে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর