1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা কুমিল্লা চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দত্ত মেডিকেল ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা “আজকের উদ্ভাবন, আগামী র সমৃদ্ধি” স্লোগানে বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপিত নাগরিক হিসেবে সবার অধিকার সমান- মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘোষণা! আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—খোঁজ রাখছেন তো অভিভাবকরা? ‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অটো রিক্সার ধাক্কায় এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত!!

ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব!

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব!

এম.এস. আই শরীফ, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি।।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় প্রশাসনের কঠোর অবস্থানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর এলাকায় একটি প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।সূত্রটি আরো জানায়, সম্প্রতি ভোলাহাট উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযানে গিয়ে মাটি কাটার স্থানে ব্যবহৃত ড্রেজারের ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেন। কিন্তু প্রশাসনের ওই অভিযানের পরও অভিযুক্ত চক্রটি পুনরায় একই স্থানে রাতের আঁধারে ড্রেজার বসিয়ে মাটি কাটা শুরু করেছে।অভিযোগ রয়েছে, জামবাড়ীয়া ইউনিয়নের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে এ অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছে। খাল ও নিম্নাঞ্চল ভরাটের কথা বলা হলেও বাস্তবে কাটা মাটি ট্রাক্টর ও ট্রলির মাধ্যমে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।সরকারি নিয়ম অনুযায়ী কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবাধে মাটি কাটা নিষিদ্ধ। তবুও আইন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেদারসে মাটি কাটা চলতে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এভাবে কৃষিজমির মাটি অপসারণ অব্যাহত থাকলে ভবিষ্যতে জমির উর্বরতা হ্রাসসহ কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।এ বিষয়ে অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাটি কাটার বিষয়টির সত্যতা স্বীকার করেন। তবে বিস্তারিত বিষয়ে পরে কথা বলবেন জানিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।এদিকে ৪নং জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া বলেন, “গভীর রাতে মাটি কাটার বিষয়টি আমার জানা নেই। তবে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো, ইনশাআল্লাহ।”স্থানীয়দের দাবি, প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ ছাড়া অবৈধ মাটি কাটা বন্ধ করা সম্ভব নয় বলে তাদের মতামত ব্যক্ত করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর