1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা কুমিল্লা চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দত্ত মেডিকেল ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা “আজকের উদ্ভাবন, আগামী র সমৃদ্ধি” স্লোগানে বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপিত নাগরিক হিসেবে সবার অধিকার সমান- মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘোষণা! আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—খোঁজ রাখছেন তো অভিভাবকরা? ‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অটো রিক্সার ধাক্কায় এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত!!

কুমিল্লার বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন।

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন।

মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে উপভোগ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ গাছ রোপণের মাধ্যমে সবুজায়ন কর্মসূচিরও উদ্বোধন করা হয়।বুধবার (১৫ জুলাই) সকালে বুড়িচং মডেল একাডেমির হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের পাশাপাশি উপজেলার শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন। তিনি শিক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুন মুন্সী, হেলাল উদ্দিন ও উম্মে সালমা, বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।অনুষ্ঠান শেষে বিদ্যালয় মাঠে ফলজ গাছের চারা রোপণ করা হয়।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি বিদ্যালয়ে ৩টি করে মোট ৪৪৭টি ফলজ গাছ রোপণ করা হবে।এই উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণ সবুজায়নের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণের আগ্রহ বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর