1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু

কুমিল্লার সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৫৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
Oplus_131072

কুমিল্লার সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৫৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার।।

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ লাখ ৮ হাজার ৭৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।বুধবার (৮ জুলাই ২০২৬) সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি’র দিকনির্দেশনা ও পরিকল্পনায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।বিজিবি প্রেসরিলিজে জানায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা, মঈনপুর ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহল দল পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, গরু, চকলেট, চিংড়ি মাছের রেনু, অলিভ অয়েল, শাড়ি, গাঁজা, মোটরসাইকেল, ইজিবাইক ও সিএনজি জব্দ করা হয়।জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫৬ লাখ ৮ হাজার ৭৫০ টাকা।সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, মানবপাচার, পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর