1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু

কুমিল্লায় মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা!

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা!

তিতাস প্রতিনিধি কুমিল্লা।। 

কুমিল্লার তিতাস উপজেলায় ১৯ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. এলেম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে সোমবার রাতে অভিযুক্তকে আটক করা হয়।আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।মামলার এজাহার অনুযায়ী, উপজেলার উত্তর আকালিয়া গ্রামের বাসিন্দা অভিযুক্ত দীর্ঘদিন ধরে তার বড় মেয়ের প্রতি অশালীন আচরণ ও যৌন হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, গত ১০ মে ভুক্তভোগীর মা সন্তান প্রসবের জন্য তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে বাড়িতে একা থাকা ১৯ বছর বয়সী মেয়েকে অভিযুক্ত জোরপূর্বক ধর্ষণ করেন।পরে হাসপাতাল থেকে ফিরে মেয়ের কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে পারেন তার মা।মামলায় উল্লেখ করা হয়েছে, ঘটনার পর পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তের আচরণে কোনো পরিবর্তন আসেনি।অভিযোগ অনুযায়ী, গত ১ জুলাই রাতে তিনি আবারও মেয়ের কক্ষে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে স্বজনদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীর মা তিতাস থানায় মামলা দায়ের করেন।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, মামলার পর সোমবার রাতে উপজেলার বাতাকান্দি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আলামত সংগ্রহের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর