1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

কুমিল্লার মুরাদনগরে মন্দিরের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী, একঘন্টা পর মিলল মরদেহ

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
Oplus_131072

কুমিল্লার মুরাদনগরে মন্দিরের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী, একঘন্টা পর মিলল মরদেহ

স্টাফ রিপোর্টার।। 

কুমিল্লার মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় এক ঘণ্টা পর জেলেদের জালের সহায়তায় নেপাল চন্দ্র সাহা (৬৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর জমিদার বাড়ির মদন-মোহন মন্দিরের পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত নেপাল চন্দ্র সাহা উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোরারচর গ্রামের মৃত জতিন্দ্র চন্দ্র সাহার ছেলে। তিনি জাহাপুর বাজারের একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন এবং জাহাপুর জমিদার বাড়ির একটি ভাড়া বাসায় বসবাস করতেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও তিনি মদন-মোহন মন্দিরের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে সাঁতার কাটতে কাটতে পুকুরের মাঝামাঝি চলে গেলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। ঘটনাটি দেখতে পেয়ে সেখানে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় স্থানীয় জেলেদের ডাকা হয়। পরে জেলেদের জালের সাহায্যে প্রায় এক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং শেষকৃত্য সম্পন্ন করা হয়।নিহতের ছেলে জয় কুমার সাহা বলেন, বাবা গোসল করতে গিয়ে হয়তো স্ট্রোক করেছিলেন। সে কারণে তিনি আর পানি থেকে উঠে আসতে পারেননি। আমাদের এ বিষয়ে কোনো অভিযোগ নেই। আমরা এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবেই দেখছি।এদিকে স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, এর আগেও একই পুকুরে পানিতে ডুবে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তিনি এ পুকুরে গোসল করতে আসা সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর