1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় ১১ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত - কুমিল্লার খবর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু 🎰 Slot oyuncuları için Mariobet güncel giriş önerileri যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত; ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। Bonus ve ödül kampanyalarını takip et Bethub güncel ile কুমিল্লা দেবীদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ: কুমিল্লা মুরাদনগরের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ডিবি পুলিশের অভিযানে ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ (তিন) জন ঘাতক গ্রেফতার । কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাজেয়াপ্তের আদেশ; ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত!! দৈনিক ইনকিলাবের সাংবাদিক কুমিল্লার সন্তান মুন্সি কামাল আতাতুর্ক মিসেল আমাদের মাঝে আর নেই!!!

কুমিল্লায় ১১ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কুমিল্লায় ১১ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা।। 
পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে কুমিল্লায় ১১ দলীয় জোটের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১২ জুন (শুক্রবার) দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে কুমিল্লায় আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে এ সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. মাহফুজুর রহমান, এনসিপি কুমিল্লা জেলা সমন্বয়ক অ্যাডভোকেট সিরাজুল হক, যুগ্ম সমন্বয়ক সৈয়দ আহসান টিটু, এবি পার্টি কুমিল্লা মহানগরীর আহ্বায়ক জি এম সামদানী, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল, বাংলাদেশ লেবার পার্টি কুমিল্লা সভাপতি খোরশেদ আলম, জাগপা কুমিল্লা সভাপতি নজরুল ইসলাম সেলিম এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ আকসির। সভায় নেতৃবৃন্দ আগামীকালের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান এবং পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর