নিজস্ব সংবাদদাতা।।
পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে কুমিল্লায় ১১ দলীয় জোটের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১২ জুন (শুক্রবার) দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর অংশ হিসেবে কুমিল্লায় আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে এ সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. মাহফুজুর রহমান, এনসিপি কুমিল্লা জেলা সমন্বয়ক অ্যাডভোকেট সিরাজুল হক, যুগ্ম সমন্বয়ক সৈয়দ আহসান টিটু, এবি পার্টি কুমিল্লা মহানগরীর আহ্বায়ক জি এম সামদানী, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল, বাংলাদেশ লেবার পার্টি কুমিল্লা সভাপতি খোরশেদ আলম, জাগপা কুমিল্লা সভাপতি নজরুল ইসলাম সেলিম এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ আকসির।
সভায় নেতৃবৃন্দ আগামীকালের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান এবং পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679