1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে-বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু - কুমিল্লার খবর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Играть В Азино777 Güvənli mərc təcrübəsi üçün bələdçi Most bet platformasında

কুমিল্লায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে-বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে-বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব সংবাদদাতা।। 

বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রী দপ্তর থেকে আপনাদের জন্য প্রয়োজনে আদালতে যেতেও রাজি আছি। রোববার (৩১ মে) বিকেলে বিজয়পুর মহিলা কলেজ মাঠে কুমিল্লা ইপিজেড এর বর্জ্য প্রাকৃতিক খালে ছড়িয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাচ্চাদের শারিরীক মানসিক বিকাশে সুস্থ পরিবেশ অত্যন্ত জরুরি। আমাকে আল্লাহ এবং আমার দল যে দায়িত্ব দিয়েছেন তা সুষ্ঠুভাবে পালন করবো।পরিবেশ মন্ত্রী বলেন, গুংইঙ্গাজুরি খালের পানি টা দেখলাম, খুব মন খারাপ হলো। পরিবেশ এমন হওয়ার কথা না। আমি স্বচক্ষে দেখলাম। এ সপ্তাহের মধ্যে ইপিজেড অথোরিটির সাথে কথা বলবো। তারা কোন মন্ত্রণালয়ের অধিনে তা বিবেচ্য বিষয় না। তাদের বর্জ্যে মানব পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা হতে দেয়া যায় না৷ ইপিজেড যেমন দরকার তেমরি সুষ্ঠু পরিবেশও দরকার।মন্ত্রী আরও বলেন, আপনাদের খালের পানি যেনো দূষিত না হয় সেটা দেখভালের দায়িত্ব আমার। আমি আমার দায়িত্ব পূঙ্খানুপুঙ্খভাবে পালন করবো। আমি যদি দায়িত্ব পালন না করি তাহলে আমিতো এ রাস্তা দিয়েই যাতায়াত করি, আপনারা আমার গাড়ি আটকে দিবেন।মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৬ (সদর, সদর দক্ষিণ) আসনের এমপি মনিরুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, কৃষকদলের সভাপতি মোস্তফা জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর