1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দাউদকান্দিতে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত Mostbet tr casino sitesine katilin Mobilde ya da bilgisayarda Sweet Bonanza keyfi 🎯 hep yanında

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দাউদকান্দিতে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দাউদকান্দিতে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিল্ল) প্রতিনিধি।।

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে দাউদকান্দি উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা হ্রাস, শৃঙ্খলা বজায় রাখা এবং ঈদে ঘরে ফেরা যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে দাউদকান্দি অংশে দীর্ঘ যানজট এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি নাছরীন আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির সিকদার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এরশাদ হুসাইনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান ফারুক, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পায়। তাই আগাম প্রস্তুতি, সমন্বিত তৎপরতা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। একইসঙ্গে অবৈধ পার্কিং বন্ধ, ঝুঁকিপূর্ণ যান নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর