1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
হামের প্রাদুর্ভাব ও শিশু নির্যাতনের বিচারের দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত Mostbet tr casino sitesine katilin Mobilde ya da bilgisayarda Sweet Bonanza keyfi 🎯 hep yanında

হামের প্রাদুর্ভাব ও শিশু নির্যাতনের বিচারের দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬

হামের প্রাদুর্ভাব ও শিশু নির্যাতনের বিচারের দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন

এইচ এম গোলাম কিবরিয়া রাকিব,নিজস্ব প্রতিবেদক।।

হামের প্রাদুর্ভাবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, কার্যকর চিকিৎসা নিশ্চিত করা এবং রামিসাসহ সকল শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে আজ ২২ মে শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর বাংলামটর মোড়ে বাংলাদেশ কংগ্রেস-এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন এবং সঞ্চালনা করেন দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, যোগাযোগ বিষয়ক সম্পাদক আজিজুল হক সুমন, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শফিকুর রহমান প্রমুখ।সভাপতির বক্তব্যে এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, “দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, দুর্নীতি ও দায়িত্বহীনতার কারণেই সাধারণ মানুষ আজ কার্যকর চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। শিশুদের জীবন নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না।”তিনি আরও বলেন, “রামিসাসহ শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অপরাধ আরও বেড়ে যাবে। সরকারকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে।”বক্তারা বলেন, দেশে স্বাস্থ্যসেবার সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। হামের মতো প্রতিরোধযোগ্য রোগেও শিশুদের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক ও রাষ্ট্রের ব্যর্থতার বহিঃপ্রকাশ। একইসঙ্গে শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মানববন্ধন থেকে বক্তারা হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে কার্যকর চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত, হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এসময় উপস্থিত নেতৃবৃন্দ শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান এবং একটি নিরাপদ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।সভা থেকে আশাবাদ ব্যক্ত করা হয় যে, জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা দূর হবে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর