1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত Mostbet tr casino sitesine katilin Mobilde ya da bilgisayarda Sweet Bonanza keyfi 🎯 hep yanında

কুমিল্লায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’

নিজস্ব প্রতিবেদক।। 

সারা দেশে ভূমি সংক্রান্ত সেবা সহজ,স্বচ্ছ ও জনবান্ধব করতে কুমিল্লায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।ভূমি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন কুমিল্লা এবং আদর্শ সদর উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে।জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে,১৯ মে সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। একই সময়ে দেশের সব উপজেলাতেও একযোগে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে। ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।আয়োজকরা জানান, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ভূমি সংক্রান্ত তথ্য ও অভিযোগের জন্য হটলাইন ১৬১২২ ব্যবহারে উৎসাহ সৃষ্টি এবং নাগরিকদের মাঝে ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ মেলার মূল উদ্দেশ্য। বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন” সফটওয়্যারের মাধ্যমে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা সরবরাহ, ডিজিটাল সার্ভেয়িং ও ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ড জোনিং, অনলাইন শুনানি এবং হটলাইন সেবাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। কুমিল্লা জেলার ১৭টি উপজেলা ভূমি অফিস ও ১৭২টি ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে নাগরিকরা এসব ডিজিটাল সেবা পাচ্ছেন। মেলায় আগত সেবাগ্রহীতারা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, ই-নামজারির আবেদন, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক গ্রহণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপের আবেদনসহ বিভিন্ন তাৎক্ষণিক সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্নের সরাসরি উত্তরও দেওয়া হবে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলা ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নাগরিক সেবা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম মশিউজ্জামান, আদর্শ সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মাশিয়াত আকতার, জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. আসিফুল হকসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর