1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

ফেনীর দাঁগনভূঞায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে নিহত মা!

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

ফেনীর দাঁগনভূঞায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে নিহত মা!

নোয়াখালী প্রতিনিধি।।
ফেনীর দাঁগনভূঞায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা ও বোন গুরুতর আহত, হামলাকারী রাফি গ্রেপ্তারঃ ফেনীর দাঁগনভূঞায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মা লাকি আক্তার। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে রাফি কে গ্রেপ্তার করেছে কোরশ মুন্সি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ। রোববার রাত আটটার দিকে উপজেলার -১ নং সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলে রাফি ঘরের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় গুরুতর আহত মা লাকি আক্তার, বাবা মোস্তফা ভুইয়া ও মেয়ে মিথিলা মোস্তফাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা ও বোনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর