1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভায় ভুয়া প্রকল্পের ‘হরিলুট’এক কাজ দেখিয়ে দুবার অর্থ বরাদ্দের অভিযোগ - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
‎১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম গোপালগঞ্জে শ্রমিক কল্যাণের কর্মী সমাবেশে উন্নয়নের কারিগর শ্রমিকই আজ অধিকারহীন–অ্যাডভোকেট আতিকুর রহমান আগামী ‎৫ই সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল; কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভায় ভুয়া প্রকল্পের ‘হরিলুট’এক কাজ দেখিয়ে দুবার অর্থ বরাদ্দের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভায় ভুয়া প্রকল্পের ‘হরিলুট’এক কাজ দেখিয়ে দুবার অর্থ বরাদ্দের অভিযোগ

চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লা।।
চৌদ্দগ্রাম পৌরসভায় একই নির্মাণ কাজকে ভিন্ন অর্থবছর ও ভিন্ন প্রকল্পে দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌরসভা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের একটি চক্রের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
অনুসন্ধানে জানা যায়, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঁচরা বেপারি বাড়ি সংলগ্ন পুকুরপাড়ে ২০২৪-২৫ অর্থবছরে এডিবির অর্থায়নে একটি প্যালাসাইনিং ওয়াল নির্মাণ করা হয়। স্থানীয়দের দাবি, কাজটি এক বছর আগেই শেষ হয়েছে। তবে একই দেয়ালকে ২০২৫-২৬ অর্থবছরে ‘গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি’র আওতায় নতুন প্রকল্প দেখিয়ে পুনরায় ১ লাখ ৪৪ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কমিটিতে জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার কথা থাকলে ও এখানেকর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পাঁচরা বেপারি বাড়ি প্রকল্পের সভাপতি উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক সহকারী লাইসেন্স পরিদর্শক লোকমান হোসেন। কমিটির অন্য সদস্যরাও পৌরসভার বেতনভুক্ত কর্মচারী।
স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, “গত বছরই এখানে কাজ হয়েছে। এখন আবার একই কাজ দেখিয়ে টাকা তোলার খবর শুনে আমরা বিস্মিত।”
একই ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে চৌদ্দগ্রাম মডেল মসজিদ সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পেও। ২০২৫-২৬ অর্থবছরে এ প্রকল্পে ৪ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে প্রকল্প কমিটির কয়েকজন সদস্য কাজ ও বরাদ্দ সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন। এছাড়া চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সীমানা প্রাচীর নির্মাণ প্রকল্পেও অনিয়মের অভিযোগ উঠেছে। এ প্রকল্পে ২ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাঁচরা বেপারি বাড়ি প্রকল্পের সভাপতি মনিরুজ্জামান পাটোয়ারী ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, “কাজ দেখেই বিল দেওয়া হয়েছে।” তবে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কমিটি গঠনের বৈধতা সম্পর্কে তিনি স্পষ্ট কোনো বক্তব্য দেননি। এ বিষয়ে মোঃ নুরুল আমিন বলেন, “আমি তখন চৌদ্দগ্রামে কর্মরত ছিলাম না। অভিযোগের তালিকা পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর