1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক থেকে ১০ গরু ডাকাতি, চালক-হেলপার আহত! - কুমিল্লার খবর
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়! শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে মসজিদে আজানরত অবস্থায় ইমামের মৃত্যু শিক্ষার্থীর হাতে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় কুমিল্লায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ কুমিল্লা চৌদ্দগ্রামে ইয়াবা ও বিদেশি মদ সহ চিহিৃত মাদক কারবারি আটক আকস্মিক বন্যা মোকাবিলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন

মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক থেকে ১০ গরু ডাকাতি, চালক-হেলপার আহত!

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
Oplus_131072

মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক থেকে ১০ গরু ডাকাতি, চালক-হেলপার আহত!

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুজুরি ব্রিজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে গরু বোঝাই একটি চলন্ত ট্রাকের সামনে ব্যারিকেড দিয়ে ট্রাকে থাকা ১০টি গরু ডাকাতি করে নিয়ে গেছে অজ্ঞাতনামা ডাকাত দল। এ সময় সংঘবদ্ধ ডাকাতদের হামলায় ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।জানা গেছে, বুধবার দিনে রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরু বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১২-৩৮০০) চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে ট্রাকটি চৌদ্দগ্রামের বালুজুরি নামক স্থানে পৌঁছলে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল পেছন থেকে একটি পিকআপ ভ্যান নিয়ে ট্রাকটিকে ধাওয়া করে। একপর্যায়ে ডাকাতরা ট্রাকটির সামনে ব্যারিকেড দিয়ে গতিরোধ করে। ট্রাকটি থামালে ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ট্রাকচালক আক্রাম হোসেনকে কুপিয়ে আহত করে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়। পরে তারা ট্রাকটি চালিয়ে চৌদ্দগ্রাম বাজার এলাকা পার হয়ে চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ি সংলগ্ন নির্জন স্থানে সামনে নিয়ে যায়। সেখানে তারা ট্রাকচালক আক্রাম হোসেন ও তার সহকারী (হেলপার) দেলোয়ার হোসেনকে গাছের সাথে বেঁধে রেখে ডাকাতরা তাদের নিজস্ব পিকআপে ট্রাকের ১০টি গরু তুলে নিয়ে পালিয়ে যায়। ভোরবেলায় স্থানীয়রা রাস্তার পাশে খালি ট্রাক ও দুই ব্যক্তিকে রক্তাক্ত ও গাছের সাথে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে খালি ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় গরুর মালিক (ব্যবসায়ী) বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই থানা পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। ডাকাতরা গরুগুলো লুট করে অন্য একটি পিকআপে করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।ওসি আরও জানান, লুণ্ঠিত গরু উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা ডাকাতদের শনাক্ত করে তাদের গ্রেফতারে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর