1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

বজ্রপাতে প্রাণ গেল সুমন মণ্ডলের, কোলে থাকা শিশুকন্যা অলৌকিকভাবে বেঁচে গেল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বজ্রপাতে প্রাণ গেল সুমন মণ্ডলের, কোলে থাকা শিশুকন্যা অলৌকিকভাবে বেঁচে গেল

রাজবাড়ী সদরের মিজানপুরে ভোরে মর্মান্তিক ঘটনা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু নিশ্চিত!

স্টাফ রিপোর্টার।।
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে বজ্রপাতে সুমন মণ্ডল (৩৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তাঁর কোলে থাকা সাড়ে তিন বছরের মেয়ে সাফিয়া ছিটকে পড়ে প্রাণে বেঁচে যায়। বুধবার (সকাল সাড়ে ৬টা) উপজেলার মজ্জৎকোল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সুমন মণ্ডল ওই গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে। তিনি আগে রাজবাড়ীর সাগর অ্যাগ্রো মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করছিলেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আকাশে মেঘের ঘনঘটা ছিল। সুমন তাঁর ছোট মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি মুদি দোকানের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ বজ্রপাত হলে শিশুটি কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রওশনয়ারা আক্তার জানান, সকাল ৭টার দিকে সুমনকে হাসপাতালে আনা হয়। তাঁর সঙ্গে শিশুটিকেও আনা হয়েছিল। সুমন মারা গেছেন, তবে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।মিজানপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান বলেন, বজ্রপাতে সুমন মণ্ডলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর