1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৬ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ১২০০ পুঁড়িয়া হিরোইন - কুমিল্লার খবর
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেনঃ বাণী কুমিল্লা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী তারিকুল, ঘোষণা দিলেন এমপি…হাসনাত কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৬ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ১২০০ পুঁড়িয়া হিরোইন ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিক মুখোমুখি সংঘর্ষ: নিহত-২, আহত-৩০ কুমিল্লাবাসীর কাছে সিটি কর্পোরেশনের আয়-ব্যয়ের তথ্য তিন মাস পরপর প্রকাশ করা হবে: প্রশাসক টিপু কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার — পুলিশের প্রশংসা কুমিল্লা নগরীর বাগিচাগাঁও প্রতারণা করে মা ও ভাইয়ের সম্পত্তি দখল কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের নতুন ক্যান্টিন উদ্বোধন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি’র কুমিল্লা সফর। 

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৬ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ১২০০ পুঁড়িয়া হিরোইন

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৬ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ১২০০ পুঁড়িয়া হিরোইন

স্টাফ রিপোর্টার।।

মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে কুমিল্লা কোতয়ালী মডেল থানার পুলিশের একটি বিশেষ টিমের অভিযানে ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হিরোইন উদ্ধার করা হয়, যা পুলিশের সফলতা হিসেবে ইতোমধ্যেই প্রশংসিত হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল ২০২৬) এসআই কুতুবউদ্দিনের নেতৃত্বে কোতয়ালী মডেল থানাধীন ০২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকায় চট্টগ্রামমুখী মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় “হোটেল তিতাস আবাসিক”-এর সামনে অবস্থান নিয়ে একটি সন্দেহভাজন এশিয়া এয়ারকন বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪২৫১) থামানোর সংকেত দেওয়া হয়। সংকেত পেয়ে বাসটি থামানো হলে ড্রাইভার ও সুপারভাইজারকে সাথে নিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে বাসে থাকা কয়েকজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের কাছ থেকে ১২০০ পুঁড়িয়া হিরোইন (মোট ওজন প্রায় ৮৭৫ গ্রাম) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ গোলাম রহমান (২৭), মোঃ মাহবুব (২৩), মোঃ আবু সাকিব অনু (২৫), মোঃ আইমান ইসলাম ওরফে ফাহিম (২৮), নিলয় সাহা ওরফে দ্বীপ সাহা (২৫) এবং মোঃ মেহরাব আলম ওরফে অপি (২৮)। তারা সবাই কুমিল্লা কোতয়ালী এলাকার বিভিন্ন স্থানের বাসিন্দা। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের এই সফল অভিযানকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছে। মাদক নির্মূলে পুলিশের এমন কঠোর অবস্থান ও পেশাদারিত্ব নিঃসন্দেহে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের নিরলস প্রচেষ্টা ও সাহসী ভূমিকার জন্য সর্বস্তরের জনগণ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর