1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা অফিসারের দুর্নীতি, ৪ পদে নিয়োগেই ১৯ লাখ টাকা ঘুসের অভিযোগ! , - কুমিল্লার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা অফিসারের দুর্নীতি, ৪ পদে নিয়োগেই ১৯ লাখ টাকা ঘুসের অভিযোগ! , কুমিল্লায় ভোরে দুর্ধর্ষ ছিনতাই ;অতঃপর গ্রেফতার ২ জন! গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ কুমিল্লা কোতয়ালী থানা’র মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১ জন আটক। কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে নির্মাণাধীন আধুনিক ও দৃষ্টিনন্দন পার্ক পরিদর্শন করেন। গৃহহীন দিনমজুরের পাশে মানবিক হাত অধ্যাপক মামুনের উদ্যোগে টিন প্রদান কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে কৃষক কে কুপিয়ে হত্যা।  শিশু সন্তানদের নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে স্বামী হত্যার বিচার দাবি স্ত্রী’র কুমিল্লার ব্রাহ্মণপাড়া চন্ডিপুরে ঠিকাদারের গাছ বিক্রি বনবিভাগ বলছে অনুমতি নেই! মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে- কৃষি মন্ত্রী

প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা অফিসারের দুর্নীতি, ৪ পদে নিয়োগেই ১৯ লাখ টাকা ঘুসের অভিযোগ! ,

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

দুর্নীতি ও ঘুষের টাকায় কুমিল্লা ১০ বাড়ি, শতকোটি টাকার দামের!

ইকবাল হোসেন সুমন, কুমিল্লা।।

কুমিল্লা বুড়িচং উপজেলা আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিক ও মাধ্যমিক শিক্ষা অফিসার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাহাড়া, ৪ পদে নিয়োগে নিয়েছেন ১৯ লাখ টাকা,অভিযুক্তরা হলেন, আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম ( ডিজি প্রতিনিধি নিয়োগ কমিটির সদস্য) ৩/ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজালাল, ৪/ সোন্দ্রম মাধ্যমিক উচ্চ বিদ্যালয় সভাপতি মফিজুল ইসলাম।৫/ স্কুলের একজন সহকারী শিক্ষক,এক লিখিত অভিযোগ থেকে জানাযায়।মো: ফরহাদ খাঁন, পিতা হাজী আমজাদ আলী খাঁন, গ্রাম সোন্দ্রম, (ফরিদ মেম্বার বাড়ি) ডাকঘর জিয়াপুর ৩৫০০, বুড়িচং কুমিল্লা, নামে এক ব্যাক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক কুমিল্লা, মহাপরিচালক শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এক অভিযোগ থেকে জানাযায় , বুড়িচং উপজেলার আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক একেএম আমিনুল ইসলাম, (ডিজির প্রতিনিধি নিয়োগ কমিটির) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজালাল বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ পাওয়া গেছে । চার পদে নিয়োগ দিয়ে হাতিয়ে নিয়েছেন ১৯ লাখ টাকা। এভাবে বুড়িচং উপজেলা বিভিন্ন স্কুল থেকে নিয়োগ বানিজ্য করে ডিজির প্রতিনিধি পরিচয়ে মাধ্যমিক উপজেলা অফিসারকে সাথে কামিয়েছেন শত শত কোটি টাকা, কালি নারায়ন স্কুল সহকারী প্রধান শিক্ষিকা নিয়োগে নিয়েছেন ২০ লাখ টাকা, আজ্ঞাপুর প্রধান শিক্ষক নিয়োগ নিয়েছেন ৩০ লাখ টাকা, এই নিয়োগ নিয়ে ৭ বছর ধরে ঢাকা সুপ্রিম কোর্ট মামলাও চলমান রয়েছে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের একজন সহকারী শিক্ষক। এভাবে টাকার পাহাড় গড়েছেন প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, কুমিল্লা শহরে শত কোটি টাকা দিয়ে গড়ে তুলেছেন ১০ তলা বাড়ি ঠাকুর পাড়া।সোন্দ্রম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ, আয়া, অফিস সহায়ক, পরিছন্নতাকর্মী নিয়োগে এই টাকা আত্মাসাধ করেছেন।শিক্ষার্থীদের বিকাশ অ্যাকাউন্ট খোলা এবং প্রাক্তন শিক্ষার্থীদের প্রশংসাপত্র দেওয়ার ক্ষেত্রেও আত্মসাৎ করেছেন কয়েক লাখ টাকা। আদায় করেছেন অতিরিক্ত পরীক্ষার ফি।বিধি-বিধানের পরোয়া না করে প্রতিষ্ঠানের গাছ বিক্রি করে দিয়েছেন প্রধান শিক্ষকমএকেএম আমিনুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠানটির বিদ্যুৎ বিলের টাকাও অবৈধ পন্থায় শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয়েছে। সে টাকাও আত্মসাৎ করেছেন। এসব ঘটনায় অভিভাবক ও সাবেক সভাপতি মো: ফাহাদ খান নামে এক ব্যাক্তি নিজে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি কুমিল্লা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।ইউএনও’র কাছে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত কয়েক মাস আগে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সহকারী প্রধান শিক্ষিক, আয়া, পরিচ্ছন্নতা কর্মী, গেটম্যান এবং অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের সময় এই চারটি পদে প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম প্রত্যেকের কাছ থেকে ঘুষ নিয়েছেন , কারো কাছ থেকে ৭ লাখ, কারো কাছ থেকে ৪ লাখ, কারো কাছ থেকে ৫, কারো কাছ থেকে ৩ লাখ লাখ টাকা করে নেন। এভাবে তিনি ১৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করেন। শিক্ষার্থীদের বই বিতরণ শেষে অতিরিক্ত বই সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা না দিয়ে কেজি দরে বিক্রি করে টাকা হাতিয়ে নিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানটির অ্যাকাউন্ট থেকে তিনি নিজের ইচ্ছামতো অর্থ উত্তোলন করে খরচ করেন। শিক্ষাপ্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে জমা করেননি। এ অভিযোগের ব্যাপারে সোন্দ্রম মাধ্যমিক উচ্চ বিদ্যালয় নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন সহকারী শিক্ষক বলেন, ঘটনা সত্য, শিক্ষক নিয়োগে সহকারী প্রধান শিক্ষিক নিয়োগ ৭ লাখ টাকা নিয়েছেন, অফিসহকারী কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছেন, আয়া কাছ থেকে ৪ লাখ টাকা নিয়েছেন, পরিছন্নতা কর্মী কাছ থেকে ৩ লাখ টাকা নিয়েছেন। ডিজি প্রতিনিধি একেএম আমিনুল ইসলাম সহ নিয়োগ কমিটির সদস্য রা প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের ফান্ডে জমা না করে আত্মসাৎ করেছেন।এছাড়া বিভিন্ন ক্ষেত্রে তিনি সীমাহীন দুর্নীতির মাধ্যমে প্রচুর অর্থ ও সম্পদের মালিক হয়েছেন। কুমিল্লা শহরে ঠাকুর পাড়া ৫ গন্ডা ১০ শতক জায়গার উপর শহরে ১০ তলা বাড়ি বানিয়েছেন। যার বাজার মুল্য শতকোটি টাকার দামের।ফরহাদ খান আরো বলেন, তার অনিয়ম আর দুর্নীতির কারণে আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি। অতি দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি।উপবৃত্তির ক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য তিনি প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ১৫০ টাকা করে আদায় করেছেন। প্রাক্তন কোনো শিক্ষার্থীকে প্রশংসাপত্র নেওয়ার জন্য দিতে হয় ৫০০ টাকা। এমনকি শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয় বিদ্যুৎ বিলও।অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক ও ডিজির প্রতিনিধি নামধারী একেএম আমিনুল ইসলাম বলেন, আমাকে প্রধান শিক্ষক পদ থেকে সরিয়ে দিতপ কয়েকজন মরিয়া হয়ে উঠেছে। আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়, আমি জিজির প্রতিনিধি হিসেবে নিয়োগ কমিটিতে ছিলাম, ১৯ লাখ টাকা আমি নিয়েছি ঘটনা সত্য প্রমানিত হলে আমার যে শাস্তি হয় আমি মেনে নেব, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া আমি ১০ তলা বাড়ি করেছি ৫ গন্ডা জায়গার উপর তাহা সত্য, কিন্তু আমি এই বাড়ি একা করি নাই, আমরা কয়েক জন শিক্ষক মিলে বাড়িটি করেছি, আমার দুই ছেলে দুই মেয়ে, একজন ডাক্তার, তিন জন এখনও শিক্ষার্থী।উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ইসলাম বলেন, আমি বিষয়টি তদন্ত করে দেখবে, ঘটনা সত্য হলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, আমি শুনেছি, আমি শুনেছি ডিজি মহোদয় বরাবর তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, আমরা পেপার পেলে তাহার বিরুদ্ধে তদন্তে মাঠে নামবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর