1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অটো রিক্সার ধাক্কায় এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত!! কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন…..জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লা  কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা,গোলাম সামদানী কে দল থেকে অব্যাহতি কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা ও উদ্বোধন ; কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি কুমিল্লায় ‘চলো পাল্টাই’ শীর্ষক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শেরপুর একাদশ ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ের কোরপাই এলাকায় বাজেবাহেরচরের ২ডা/কা/ত আটক; পালিয়েছে বাকিরা! কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ

গৃহহীন দিনমজুরের পাশে মানবিক হাত অধ্যাপক মামুনের উদ্যোগে টিন প্রদান

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
Oplus_131072

গৃহহীন দিনমজুরের পাশে মানবিক হাত অধ্যাপক মামুনের উদ্যোগে টিন প্রদান

তৌহিদ হোসেন সরকার।।

মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গৃহহীন এক দিনমজুরের পাশে দাঁড়ালেন সমাজসেবক ও মানবিক নেতা

জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর, বিশিষ্ট শিল্পপতি ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স প্রাঃ লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে অসহায় দিনমজুর এছাক মিয়ার ঘর নির্মাণের জন্য টিন প্রদান করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা এছাক মিয়ার পরিবারের মাথা গোঁজার ঠাঁই ছিল না। তার এই দুর্দশার কথা জানতে পেরে দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেন অধ্যাপক মামুন। তার উদ্যোগেই টিন প্রদান করা হয়, যা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ইউনিয়ন সেক্রেটারি ডাক্তার মাহফুজুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির মোঃ জামাল হোসেন, ওয়ার্ড সভাপতি মীর শাহাদাত হোসেন, ওয়ার্ড সেক্রেটারি কামরুল হাসান কাউসার, পরিবহন শ্রমিক ফেডারেশন নেতা মোঃ মাসুদ রানা, কমলপুর ইউনিট সেক্রেটারি আব্দুস সামাদ লিটন, কালিকাপুর ইউনিট সেক্রেটারি শাহ-নেওয়াজ রবিন, কমলপুরের বিশিষ্ট সমাজসেবক আইয়ুব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, অধ্যাপক মামুন সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তার এই মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অধ্যাপক মামুন বলেন, “মানুষের কষ্ট লাঘব করাই আমাদের দায়িত্ব। সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর