1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
গৃহহীন দিনমজুরের পাশে মানবিক হাত অধ্যাপক মামুনের উদ্যোগে টিন প্রদান - কুমিল্লার খবর
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা কোতয়ালী থানা’র মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১ জন আটক। কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে নির্মাণাধীন আধুনিক ও দৃষ্টিনন্দন পার্ক পরিদর্শন করেন। গৃহহীন দিনমজুরের পাশে মানবিক হাত অধ্যাপক মামুনের উদ্যোগে টিন প্রদান কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে কৃষক কে কুপিয়ে হত্যা।  শিশু সন্তানদের নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে স্বামী হত্যার বিচার দাবি স্ত্রী’র কুমিল্লার ব্রাহ্মণপাড়া চন্ডিপুরে ঠিকাদারের গাছ বিক্রি বনবিভাগ বলছে অনুমতি নেই! মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে- কৃষি মন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া: ৫ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার প্রথমবারের মতো তিন সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ্যে আসায় বিচারে আশা দেখছে পরিবার প্রতারণা মামলায় ঠিকাদার গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

গৃহহীন দিনমজুরের পাশে মানবিক হাত অধ্যাপক মামুনের উদ্যোগে টিন প্রদান

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
Oplus_131072

গৃহহীন দিনমজুরের পাশে মানবিক হাত অধ্যাপক মামুনের উদ্যোগে টিন প্রদান

তৌহিদ হোসেন সরকার।।

মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গৃহহীন এক দিনমজুরের পাশে দাঁড়ালেন সমাজসেবক ও মানবিক নেতা

জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর, বিশিষ্ট শিল্পপতি ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স প্রাঃ লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে অসহায় দিনমজুর এছাক মিয়ার ঘর নির্মাণের জন্য টিন প্রদান করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা এছাক মিয়ার পরিবারের মাথা গোঁজার ঠাঁই ছিল না। তার এই দুর্দশার কথা জানতে পেরে দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেন অধ্যাপক মামুন। তার উদ্যোগেই টিন প্রদান করা হয়, যা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ইউনিয়ন সেক্রেটারি ডাক্তার মাহফুজুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির মোঃ জামাল হোসেন, ওয়ার্ড সভাপতি মীর শাহাদাত হোসেন, ওয়ার্ড সেক্রেটারি কামরুল হাসান কাউসার, পরিবহন শ্রমিক ফেডারেশন নেতা মোঃ মাসুদ রানা, কমলপুর ইউনিট সেক্রেটারি আব্দুস সামাদ লিটন, কালিকাপুর ইউনিট সেক্রেটারি শাহ-নেওয়াজ রবিন, কমলপুরের বিশিষ্ট সমাজসেবক আইয়ুব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, অধ্যাপক মামুন সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তার এই মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অধ্যাপক মামুন বলেন, “মানুষের কষ্ট লাঘব করাই আমাদের দায়িত্ব। সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর