1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক মাদক ব্যবসায়ীসহ ০৭ জন গ্রেফতার। - কুমিল্লার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক মাদক ব্যবসায়ীসহ ০৭ জন গ্রেফতার। প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষি মন্ত্রী সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ‘ঐতিহ্য কুমিল্লা’র ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়  কুমিল্লায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী! কৃষি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের (৩য় দিন) মুলতবি অধিবেশন শুরু হয়েছে। কৃষক কার্ড চালুর মাধ্যমে প্রকৃত কৃষককে চিহ্নিত করে সহায়তা দিবে সরকার-কৃষি মন্ত্রী মাদকের কাঁচাবাজার বন্ধ করবেন কি পুলিশ সুপার?

কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক মাদক ব্যবসায়ীসহ ০৭ জন গ্রেফতার।

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
Oplus_131072

কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক মাদক ব্যবসায়ীসহ ০৭ জন গ্রেফতার।

চান্দিনা প্রতিনিধি কুমিল্লা।। 

কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক মাদক ব্যবসায়ীসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (৩০ মার্চ) গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে চান্দিনা থানা পুলিশ।গ্রেফতারকৃতদের মধ্যে অন্যতম হলেন নাওতলা গ্রামের মৃত কানু মিয়ার ছেলে মো. আবুল কাশেম। মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এই আসামী দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আরও দুটি মাদক মামলার পরোয়ানা রয়েছে। এছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামী ছাইকুট গ্রামের মো. এনামুল হক এবং একটি নিয়মিত মামলার এজাহারনামীয় আসামী সুহিলপুর গ্রামের মো. জালালকেও পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।অভিযানে মাদক সেবন ও কেনাবেচার অপরাধে আরও চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে দক্ষিণ চান্দিনা গ্রামের আতিকুর রহমানকে গাঁজা ও ইয়াবাসহ আটকের পর তিন দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রারিরচর গ্রামের জনি এবং ছায়কোট গ্রামের শাহজালালকে একই অপরাধে ছয় মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদরের হরমা গ্রামের মো. আলমগীরকে এক দিনের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর