1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
প্রতিটি পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত - কুমিল্লার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জিয়ার নাম উল্লেখ না করায় মহেশপুরে বিএনপির অনুষ্ঠান বর্জন ইউএনও বদলি প্রতিটি পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত ❝ট্যাংক ও ব্যাংকের ঐতিহ্যের নগরী কুমিল্লা❞ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কৃষি মন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা সিটি করপোরেশনে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুমিল্লায় বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, কিশোর গ্যাং লিডার সায়েম আটক কুমিল্লায় রেল বাস সংঘর্ষে নিহতের ঘটনায় মানববন্ধন। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে—কুমিল্লায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী

প্রতিটি পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

প্রতিটি পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার।।

দেশের প্রতিটি পেট্রোল পাম্পের কার্যক্রম তদারকি জোরদার এবং জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করতে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী, সব পেট্রোল পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হবে।শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত শুক্রবার অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দিতে হবে।নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরাসরি ট্যাগ অফিসার নিয়োগ করবে। অন্যদিকে, এই দুই মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) নিজ নিজ অধিক্ষেত্রের পেট্রোল পাম্পগুলোর জন্য ট্যাগ অফিসার নিয়োগ দেবেন।নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, তাদের প্রতিদিনের কার্যক্রমের ওপর ভিত্তি করে নিয়মিত প্রতিবেদন জমা দিতে হবে।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুত সময়ের মধ্যে প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর