1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কৃষি মন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষি মন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা সিটি করপোরেশনে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুমিল্লায় বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, কিশোর গ্যাং লিডার সায়েম আটক কুমিল্লায় রেল বাস সংঘর্ষে নিহতের ঘটনায় মানববন্ধন। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে—কুমিল্লায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বুড়িচংয়ে চেকপোস্টে অভিযানে ৯ মাদকসেবী গ্রেফতার, আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ রেলমন্ত্রীকে কল দিয়ে অঝোরে কাঁদলেন এমপি “মনিরুল হক চৌধুরী”! কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত-১২ ঈদের ছুটিতে দর্শনার্থীদের জন্য সাজানো হয়েছে কুমিল্লার অর্ধশতাধিক বিনোদন কেন্দ্রে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর গভীর শোক

কৃষি মন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

কৃষি মন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক।। 

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার গ্রিগরিয়েভিচ খোজিন( Alexander Grigoryevich KHOZIN) সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে কৃষিখাত, খাদ্য নিরাপত্তা , আমদানি রপ্তানী বাণিজ্যসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।শুরুতে কৃষি মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত মন্ত্রীসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে শুভেচ্ছা জানান।কৃষি মন্ত্রী বলেন, ‘রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষীত বন্ধু। প্রায় ৫০ বছরেরও অধিক সময় ধরে দেশের কৃষি, প্রযুক্তিসহ নানা খাতে রাশিয়া সহযোগিতা করে আসছে। বাংলাদেশে নন ইউরিয়া সার বিশেষ করে এমওপি সারের একটি বড় অংশ রাশিয়া থেকে আমদানি করে।’ ভবিষ্যতেও এ সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে মন্ত্রী রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।মন্ত্রী বাংলাদেশ হতে আলু, আম, শসা ও প্রক্রিজাত খাবার আমদানি বাড়াতে রাশিয়াকে আহবান জানান।রাষ্ট্রদূত আলেক্সান্ডার খোজিন বাংলাদেশের কৃষি খাতে তাঁর দেশ সহযোগিতা করতে আগ্রহী বলে জানান। বাংলাদেশ থেকে রাশিয়া নিয়মিতভাবে আলুসহ বিভিন্ন কৃষি পণ্য আমদানি করে থাকে বলে রাষ্ট্রদূত জানান।রাষ্ট্রদূত সার ও বীজ সরবরাহের পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণেও তাঁর দেশের আগ্রহের কথা জানান। মন্ত্রী এ বিষয়ে রাশিয়ার সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।এসময় কৃষি সচিব রফিকুল ই মোহামেদ, কৃষি মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ, রাশিয়ান দূতাবাসের প্রথম সচিব আনাস্তাসিয়া নেমোভা, কাউন্সেলর (কৃষি এটাচে) ভ্লাদিমির মোকালভ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর