1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত - কুমিল্লার খবর
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লাকসামে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বরুড়ার শাহজালাল রতন! সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত চাঁদপুরে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার পেল ঈদ উপহার অসহায় গরীব-দুঃখীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এমপি হাজী জসিমউদ্দিন  ঈদ উপহার হিসেবে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মী পেল নগদ সহায়তা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার—– কৃষিমন্ত্রী বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে কুমিল্লায় র‍্যালি ও প্রতিবাদ সভা লালমাইয়ে জমি দখলচেষ্টা, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন বুড়িচংয়ে সড়কে মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী

সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত

শাহাদাত কামাল শাকি,স্টাফ রিপোর্টার।।

গত রবিবার কুমিল্লা স্টেডিয়াম জিমনেশিয়াম হল রুমে এক মনোমুগ্ধকর ও মনোরম পরিবেশে সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট পরীক্ষা ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রীদের বেল্ট ও সনদপত্র বিতরণ করেন সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক বিদেশ থেকে কারাতে প্রশিক্ষণ প্রাপ্ত সিহান মোখলেছুর রহমান আবু।একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সিহান মোখলেছুর রহমান আবু সনদ বিতরণ শেষে বিজয়ীদেরকে অভিনন্দন জানান এবং উপস্থিত অভিভাবক, অতিথিবৃন্দ, ছাত্র-ছাত্রী, একাডেমির কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দদেরকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন, ইতিমধ্যে কুমিল্লার সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীরা বাংলাদেশ কারাতে ফেডারেশন ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতা ছাড়াও ইতিপূর্বেও ইংল্যান্ড, জাপান, কোরিয়া, চীন, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ইন্দোনেশিয়া সহ বহুবার বিদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পদক অর্জন করেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর