
বুড়িচং প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচংয়ে রোডস অ্যান্ড হাইওয়ের মিক্সার ট্রাকের ধাক্কায় শাহআলম ভূঁইয়া (৫৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।রোববার (১৫ মার্চ) রাত ৮টার দিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান এ বিষয়টি মুক্ত খবরকে নিশ্চিত করেছেন।স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ডিউটি শেষে বুড়িচং উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে বুড়িচং–মীরপুর এম. এ. গণি সড়কের বুড়িচং মধ্যবাজার এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের একটি মিক্সার ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।চাচাতো ভাই হেলাল জানায়,চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।নিহত শাহআলম ভূঁইয়া বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত শব্দর আলী ভূঁইয়ার ছেলে।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান মুক্ত খবরকে বলেন, শনিবার বিকেলে মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য শাহআলম গুরুতর আহত হন। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।